Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শান্তিপূর্ণ কাজে মহাকাশের ব্যবহার সংক্রান্ত ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতামূলক চুক্তি কাঠামোর প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে মহাকাশ অনুসন্ধান ও শান্তিপূর্ণ কাজে ব্যবহারের লক্ষ্যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতামূলক চুক্তির কাঠামোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (৬ই ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই চুক্তিটি গত বছরের ৩০ মে স্বাক্ষরিত হয়েছিল। বুধবার এই চুক্তি বিনিময়ের কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হয়।

এই কাঠামো চুক্তি স্বাক্ষরের ফলে মহাকাশ বিজ্ঞান, মহাকাশ অনুসন্ধান, মহাকাশ প্রযুক্তির ব্যবহার, দূরসংবেদী ব্যবস্থার মতো সম্ভাব্য বিভিন্ন বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। এই চুক্তির লক্ষ্যগুলি পূরণের জন্য একটি যৌথ কর্মীগোষ্ঠী স্থাপন হবে যাতে ইসরো এবং ইন্দোনেশিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এরোনটিক্স অ্যান্ড স্পেস (লাপান)-এর সদস্যরা থাকবেন। এই চুক্তির ফলে দুটি দেশের মধ্যে সহযোগিতার জন্য ইসরোর টিটিসি স্টেশন এবং ইন্দোনেশিয়ার আইআরআইএমএস স্টেশন স্থাপনে সুবিধা হবে।

বর্তমানে দুটি দেশের মধ্যে ১৯৯৭ ও ২০০২ সালে স্বাক্ষরিত মউ অনুযায়ী সহযোগিতার ভিত্তিতে কাজ চলছে। ১৯৯৭ সালের সমঝোতা অনুযায়ী টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড সংক্রান্ত কাজের জন্য ইন্দোনেশিয়ার বিয়াক-এ স্থাপিত ইসরোর গ্রাউন্ড স্টেশনটি লাপানকে পাঁচ বছরের মধ্যে হস্তান্তর করার কথা ছিল, যদিও স্টেশনটির কাজকর্ম, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের অধিকার ইসরোর কাছেই থাকবে। সেই অনুযায়ী, ইসরো ও লাপান এই সংক্রান্ত সহযোগিতাকে সরকারি স্তরে উন্নীত করতে মহাকাশ অনুসন্ধান ও শান্তিপূর্ণ কাজে মহাকাশ ব্যবহারের জন্য একটি দ্বিপাক্ষিক খসড়া কাঠামো চুক্তি তৈরি করে। ২৩-২৬ এপ্রিল, ২০১৮-তে জাকার্তায় দুটি দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে এ বিষয়ে চুক্তি হয়। বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তির পর গত ৩০ মে, ২০১৮-তে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরকালে এই চুক্তিটি স্বাক্ষরিত এবং বিনিময় করা হয়।

***

CG/SC/DM/…