Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শান্তির উদ্দেশ্যে মহাকাশ ব্যবহারে ভারত-কুয়েত চুক্তি


মহাকাশকে শান্তির উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারত ও কুয়েতের মধ্যে স্বাক্ষরিত মউ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ঐ মউ-এর খুঁটিনাটি সম্পর্কে আজ অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। ভারতের মহাকাশ দপ্তরের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র সঙ্গে এই মউটি স্বাক্ষর করে কুয়েতের ‘ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ’।

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মহাকাশকে শান্তির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন উপায় অনুসন্ধানের কথা বলা হয়েছে ঐ স্মারকলিপিতে। এর মধ্যে রয়েছে ভারতের দূরসংবেদী উপগ্রহ মারফৎ তথ্য সংগ্রহ ও ব্যবহার, প্রশিক্ষণ এবং দূরসংবেদী ও যোগাযোগ উপগ্রহের বাণিজ্যিক ব্যবহার ইত্যাদি। এজন্য একটি যৌথ কর্মীগোষ্ঠী গড়ে তোলার উল্লেখ রয়েছে স্বাক্ষরিত মউটিতে।

PG/SKD/DM/