Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

“শিক্ষক ক্যাডার সংরক্ষণে অধ্যাদেশ ২০১৯”-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয়/ মহাবিদ্যালয়গুলিতেদপ্তর/বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগে“কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান (শিক্ষক ক্যাডার সংরক্ষণ) অধ্যাদেশ ২০১৯” ঘোষনার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত হয়েছে।

এই সিদ্ধান্তে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের ফলে উপযুক্ত মেধাবী প্রার্থীরা আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।

এরফলে সংবিধানে ১৪, ১৬ ও ২১ নম্বর ধারায় যে বিষয়ের উল্লেখ রয়েছে তা মেনে সরাসরি শিক্ষক ক্যাডার নিয়োগে ৫ হাজার শূন্যপদ পূরণ সম্ভব হবে। তপশিলী জাতি, উপজাতি এবং সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য নির্ধারিত সংরক্ষণ পূর্ণ করা সম্ভব হবে

CG/SS/NS/