Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরলের ভারকালায় শিবগিরি মঠ পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন মহান সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর উদ্দেশে। প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান স্থানীয় অধিবাসীরা। প্রথমেই প্রধানমন্ত্রী যান মহাসমাধি মন্দির দর্শনে। পরে, তিনি বৈদিকা মঠটিও পরিদর্শন করেন।

মঠ প্রাঙ্গণে এক সমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরুর আশীর্বাদ কামনা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। সমাজের দরিদ্র, বঞ্চিত ও অবহেলিতদের সেবায় শ্রী নারায়ণ গুরু তাঁর অনুপ্রেরণা বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

PG/SKD/DM/……15th December, 2015