পিএমইন্ডিয়া
বোম্বাই আর্ট সোসাইটিরনতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আজ এক ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এই উপলক্ষে প্রদত্ত এক ভাষণে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, তিনটি শতক জুড়ে একটি প্রতিষ্ঠান তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এ এক বিরল ঘটনা। কিন্তু এই আপাত অসম্ভব ঘটনাকেই সম্ভব করে তুলেছে বোম্বাই আর্ট সোসাইটি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে প্রতিষ্ঠার পর থেকে। যে কোন শিল্পকলারই নিজস্ব বার্তা ও ক্ষমতা রয়েছে যা এই ঘটনার মূল কারণ।
প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রতিষ্ঠান চারদিকেদেওয়াল বেষ্টিত একটি ভবন মাত্র নয়, বরং, সামাজিক শক্তি ও ক্ষমতার একটি স্তম্ভ। শিশুদের মধ্যে সার্বিক ব্যক্তিত্ব বিকাশে শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি, বর্তমানের এই যান্ত্রিক যুগেও মানুষের অন্তর্নিহিত শক্তি ও ক্ষমতাকে তা কখনই ম্লান হতে দেয় না।
শ্রী মোদী বলেন, শিল্পকলা প্রতিষ্ঠান নির্ভর নয়। বরং, তার চর্চা ও বিকাশের উপযোগী সুযোগ সম্প্রসারিত করে একটি প্রতিষ্ঠান।
শিল্পকলা, অর্থাৎ, ‘ART’ বোঝাতে প্রধানমন্ত্রী ‘A’, ‘R’ এবং ‘T’– এই তিনটি বর্ণের ব্যাখ্যা করে বলেন, তিনটি বর্ণই ‘Agelessness’, অর্থাৎ, যুগোত্তরণ, ‘Racelessness’ ও ‘Regionlessness’ অর্থাৎ, জাতিভেদহীনতা এবং আঞ্চলিকতাকে অতিক্রম এবং ‘Timelessness’ অর্থাৎ, সময়কেও উত্তোরণ – এই তিনটি ধারনার প্রতীক।
যে কোন শিল্পকলা সৃষ্টিকে ধরে রাখার জন্য ডিজিটাল প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ব্যবস্থায় শিল্পীর মনের গতি-প্রকৃতি অনুধাবন করা সম্ভব হয় সাধারণের পক্ষে।
PG/SKD/DM/
PM releases two books on the occasion. pic.twitter.com/cD7TWcdldN
— PMO India (@PMOIndia) February 13, 2016
This is a society that has influenced three centuries. Reason is, the strength and the message of art: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2016
Is art only about being the pride of our walls or is art about being the strength of society: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2016
Art brings our history to life: PM @narendramodi at the Bombay Art Society.
— PMO India (@PMOIndia) February 13, 2016
Art can't have any restrictions or limits: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2016
Art is first in the heart and mind of the artist, then on the paper or canvas: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2016
Art is Ageless, Race, Region or Religion less and Timeless: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2016
Inaugurated the new building of the Bombay Art Society. pic.twitter.com/ysMz6pEa6M
— Narendra Modi (@narendramodi) February 13, 2016
My speech on why art is a society's strength, how it brings history to life & why art can't have any restrictions. https://t.co/FinKJ3eQYz
— Narendra Modi (@narendramodi) February 13, 2016