Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শেয়ার বাজারগুলিতে বিদেশী বিনিয়োগের উর্দ্ধসীমা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের শেয়ার বাজারগুলিতে বিদেশী বিনিয়োগের উর্দ্ধসীমা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হলো। শেয়ার বাজার, ডিপোজিটারি, ব্যাঙ্কিং কোম্পানী, বিমা সংস্হা ও কমোডিটি ডেরিভেটিভ বাজারের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকরহবে। এই সঙ্গেই মন্ত্রিসভা সেকেন্ডারি মার্কেটের পাশাপাশি প্রাথমিক বরাদ্দ বাআই.পি.ও-এর মাধ্যমেও শেয়ার ক্রয়ে বিদেশী পোর্টফোলিও লগ্নিকারকদের অনুমতি দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ভারতীয় শেয়ার বাজারগুলির পক্ষে আধুনিকতম প্রযুক্তি এবং বিশ্বসেরা ব্যবস্হাগুলি অবলম্বনের দ্বারা ভারতীয় মূলধনী বাজারের উত্তরোত্তরবিকাশ ত্বরান্বিত হবে।

অর্থমন্ত্রী শ্রী অরুন জেটলী তাঁর এবারের বাজেট বক্তৃতায় প্রত্যক্ষবিদেশী বিনিয়োগের নীতিগত সংস্কারের প্রসঙ্গে ভারতীয় শেয়ার বাজারে বিদেশী সংস্হার বিনিয়োগে উর্দ্ধসীমা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার যে ঘোষনা করেছিলেন সেই অনুসারেই এই অনুমোদনটি করা হলো।

PG/NS/