Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শেয়ার বাজারের সার্বিক বিকাশের লক্ষ্যে ভারত-ইরানসহযোগিতা : মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয়মন্ত্রিসভার


শেয়ারবাজারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারতের সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এবং ইরানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জঅর্গানাইজেশন (এসইও)-র মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে আজ সম্মতি দেওয়া হয়প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে।

মউটিস্বাক্ষরিত হলে শেয়ার বাজারের নিয়ন্ত্রক এই দুটি সংস্থার মধ্যে অর্থনৈতিক যোগাযোগও সহযোগিতা বিশেষভাবে প্রসার লাভ করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, দু’দেশের শেয়ারবাজারের বিকাশের বিষয়টিও ত্বরান্বিত হবে। এছাড়াও, ভারত ও ইরানের মধ্যে এ সম্পর্কিততথ্য বিনিময়ের ব্যবস্থাটিও আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়,সেবি ও এসইও-র মধ্যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়দায়িত্ব পালনের ক্ষেত্রেও এইচুক্তিটি এক কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM