Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রমশক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও জর্ডানের মধ্যে মউ স্বাক্ষরেরঅনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভায়


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা শ্রমশক্তির ক্ষেত্রেসহযোগিতার জন্য ভারত ও জর্ডানের মধ্যে সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরের প্রস্তাবেরঅনুমোদন দিল|

এই মউ-এরলক্ষ্য হচ্ছে, চুক্তিবদ্ধ কর্মচারীদের ক্ষেত্রে প্রশাসনিক বিষয়, নিয়োগ প্রক্রিয়ারক্ষেত্রে নবীনতম সংস্কার এবং জর্ডানে ভারতীয় শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ বৃদ্ধি করারক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা| ভারতের জনশক্তি নিয়োগের ক্ষেত্রেদুই পক্ষের অনলাইন পোর্টাল ব্যবহারে সহযোগিতার ফলে স্বচ্ছতা আসবে এবং দুর্নীতিবন্ধ হবে বলে আশা করা যাচ্ছে| এই মউ-এর মেয়াদ থাকবে পাঁচ বছরের জন্য| তাছাড়া এতেস্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ এবং একটি যৌথ প্রযুক্তি কমিটির মাধ্যমে পর্যবেক্ষণপদ্ধতির বিষয়ও রয়েছে|

A.D.