পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ আন্তর্জাতিক শ্রম সংগঠন (আই এল ও) গৃহীত এক প্রস্তাবে আজ আনুষ্ঠানিকভাবে সম্মতি জানানো হল।ঐ প্রস্তাবে প্রাথমিক অর্থনীতিকে ব্যবহারিক অর্থনীতিতে রূপান্তরের সুপারিশ রয়েছে। এই সুপারিশগুলি পেশ করা হবে সংসদে।
আন্তর্জাতিক শ্রম সংগঠন গত জুন মাসে জেনেভায় অনুষ্ঠিত ১০৪তম অধিবেশনে ঐ সুপারিশগুলি গ্রহণ করে।কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ঐ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। ভারত নীতিগতভাবে ঐ সময় সমর্থন জানায় ঐ সুপারিশগুলিকে। সংগঠনের শাসনতন্ত্রের ১৯ নং অনুচ্ছেদ অনুযায়ী আই এল ও-র প্রত্যেক সদস্যেরই সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করা বাধ্যতামূলক। ভারতের ক্ষেত্রে এই প্রস্তাব পেশ করা হবে সংসদে।প্রাথমিক অর্থনীতিকে ব্যবহারিক অর্থনীতিতে রূপান্তরের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের মৌলিক অধিকার রক্ষার ওপরও ঐ সুপারিশে জোর দেওয়া হয়েছে।তবে, আন্তর্জাতিক শ্রম সংগঠনের এই প্রস্তাবগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কোনরকম আর্থিক দায়বদ্ধতা থাকবে না ভারতের। সুপারিশগুলি কার্যকর হবে দেশের সকল শ্রমিক-কর্মচারীদের ক্ষেত্রেই।
PG/SKD/DM