পিএমইন্ডিয়া
শ্রম-নির্ভর উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও রপ্তানিবৃদ্ধির বিষয়গুলিকে উৎসাহদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারসাধনের প্রস্তাবে সম্মতিজানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনেতৃত্ব দেন এই বৈঠকটিতে।
পোশাক উৎপাদন শিল্পে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৬,০০৬ কোটি টাকার একটিপ্রকল্প রূপায়ণে ছাড়পত্র দেয় কেন্দ্রীয়মন্ত্রিসভা। ১১ লক্ষ ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ রুজি-রোজগারের বড় ধরনের সুযোগসৃষ্টি হবে এর আওতায়। ‘প্রধানমন্ত্রী পরিধান রোজগার প্রোৎসাহন যোজনা’টিও এর ফলেসম্প্রসারিত হওয়ার সুযোগ লাভ করল।
সংস্কারমূলক উদ্যোগের একটি অংশ হিসেবে শ্রম আইন সংস্কারের প্রস্তাবটিওইতিবাচকভাবে বিবেচনা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে, অতিরিক্ত কর্মসংস্থানেরসুযোগ সৃষ্টি এবং নির্মিত পোশাকের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি,শ্রম-নির্ভর পোশাক শিল্পে উৎসাহের সঞ্চার ঘটবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM/