পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী মৈত্রীপালা সিরিসেনা ও শ্রীমতী সিরিসেনা`কে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা ভারত`কে প্রথম বিদেশি গন্তব্যস্থল হিসেবে বেছে নেওয়ায় ভারতবাসী গর্ববোধ করেছেন। শ্রী মোদী শ্রী সিরিসেনাকে তাঁর ঐতিহাসিক জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শ্রীলঙ্কার নির্বাচনী ফলাফল সেদেশের গণতান্ত্রিক শক্তির প্রতিফলন। তিনি বলেন, সিরিসেনার নির্বাচনী জয় শ্রীলঙ্কাবাসীর ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশীল দেশের চাহিদার প্রতিফলন। শ্রী মোদী জানান যে, শ্রীলঙ্কার নিকটতম প্রতিবেশী ও বন্ধু ভারতের মানুষজন তাদের সর্বদা সহায়তা করবে। দু`দেশের প্রাচীন ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক যোগসূত্র বর্তমান অংশীদারিত্বের ভিতটাকে শক্ত করেছে বলে শ্রী মোদী জানান। এছাড়া, অর্থনৈতিক বিকাশ, দক্ষিণ এশীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি এবং আঞ্চলিক নৌ-নিরাপত্তা সহ নানা বিষয়ে দুটি দেশের স্বার্থ জড়িত রয়েছে। প্রধানমন্ত্রী জানান যে, তাঁর ও রাষ্ট্রপতি সিরিসেনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে। তাঁরা দু`জনে মিলে অর্থনৈতিক সহযোগিতার সবরকম সুযোগসুবিধা কাজে লাগাতে ইচ্ছুক। শ্রী মোদী জানান যে, ভারত, শ্রীলঙ্কার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে আনন্দবোধ করছে। দুটি দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সমীকরণ স্থাপনের বিষয়ে শ্রী মোদী সমর্থন জানিয়েছেন। শ্রীলঙ্কায় ভারতের বিনিয়োগ বৃদ্ধি ও আরও বেশি সংখ্যক ভারতীয় পর্যটকও দেশে যাওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। চিরাচরিত ও অচিরাচরিত – দু`ধরণের শক্তির ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের বিষয়েও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সিরিসেনা আলোচনা করেন। শীঘ্রই দু`দেশের বাণিজ্য সচিবরা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মূল্যায়ন করবেন। এছাড়া, তাঁরা দু`জন দু`দেশের মধ্যে বায়ুপথ ও সমুদ্রপথের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসাধন করতে ইচ্ছুক। শ্রী মোদী বলেন, অসামরিক পরমাণু সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তিটি দু`দেশের পারস্পরিক আস্থার আরেকটি উদাহরণ। এই ক্ষেত্রে এটি শ্রীলঙ্কার প্রথম স্বাক্ষরিত চুক্তি এং এটি কৃষি ও স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুলে দেয়। শ্রী মোদী আরও জানান যে, তাঁরা সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বিস্তার করতে সহমত হয়েছেন। তাঁরা নিজেদের মধ্যে নেট ক্ষেত্রের নিরাপত্তা সহযোগিতা ও মালদ্বীপ`কে নিয়ে ত্রিপাক্ষিক সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। শ্রীলঙ্কায় ভারতের সাহায্যপুষ্ট অভ্যন্তরীণভাবে স্থান চ্যুত ব্যক্তিদের জন্য প্রকল্পটি দারুন এগিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ২৭ হাজারের বেশি গৃহনির্মাণ করা হয়েছে। দু`জনেই প্রকল্পের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শ্রী সিরিসেনাকে আশ্বস্ত করে বলেন, ভারত শ্রীলঙ্কার বিকাশ ক্ষেত্রের অংশীদার হতে প্রতিজ্ঞাবদ্ধ। সেদেশের পরিকাঠামো সহ নানা ক্ষেত্রের উন্নয়নমূলক কাজে অংশীদারও হবে। শ্রী মোদী বলেন, কৃষি ক্ষেত্রের চুক্তিটি তাঁকে আনন্দিত করেছে। এছাড়া শ্রী মোদী জানান যে, দুটি দেশের মৎস্যজীবীদের বিষয়টিকে অসীম গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টির ওপর দুটি দেশের মানুষের জীবনজীবিকা নির্ভর করে এবং সেজন্য বিষয়টিকে গঠনমূলক ও মানবিক দৃষ্টিভঙ্গীতে দেখতে হবে। শ্রী মোদী ও শ্রী সিরিসেনা দু`দেশের মৎস্যজীবী সংগঠনগুলিকে আবারও সাক্ষাৎ করতে উৎসাহ দেবেন এবং সংগঠনগুলিকে সমাধানসূত্র খুঁজতে হবে যা দু`দেশের সরকার এগিয়ে নিয়ে যেতে পারে। শ্রী মোদী বলেন, ক্রিকেটের মতো সংস্কৃতিও দু`দেশের মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে তুলেছে। সেজন্য আজকে স্বাক্ষরিত হওয়া সাংস্কৃতিক সহযোগিতার কর্মসূচিটি দু`দেশের সাংস্কৃতিক আদান-প্রদান ও মানুষে মানুষে যোগাযোগও বাড়াবে। শ্রী মোদী আনন্দ প্রকাশ করে জানান যে, এখন শ্রীলঙ্কা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রকল্পে যুক্ত হয়েছে। শ্রী মোদী বলেন, দুটি দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উত্তীর্ণ করার অভাবনীয় সুযোগের মূহুর্তে রয়েছে এবং শ্রী সিরিসেনার ভারত সফর সেই লক্ষ্যে একটি সুদৃঢ় পদক্ষেপ।
A privilege to welcome President Sirisena. Honured that you chose India as your 1st overseas destination: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 16, 2015
India is SL’s closest neighbour and friend. Goodwill and support of people of India will always be with you: PM @narendramodi — PMO India (@PMOIndia) February 16, 2015
I believe that our destinies are inter-linked. Our security and prosperity are indivisible: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 16, 2015
President Sirisena and I had excellent discussions today on our bilateral relations and international issues: PM https://t.co/7ToDXrP68H — PMO India (@PMOIndia) February 16, 2015
We discussed expansion of cooperation in energy sector both conventional and renewable: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 16, 2015
The bilateral agreement on civil nuclear cooperation is yet another demonstration of our mutual trust: PM @narendramodi — PMO India (@PMOIndia) February 16, 2015
President and I attach the highest importance to the fishermen’s issue: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 16, 2015
We agreed that there must be a constructive and humanitarian approach to the issue: PM @narendramodi — PMO India (@PMOIndia) February 16, 2015
We are at a moment of an unprecedented opportunity to take our bilateral relations to a new level: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 16, 2015