পিএমইন্ডিয়া
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিকাশ ও উন্নয়ন বিষয়ক স্বরাষ্ট্র সচিব মিসেস প্রীতি প্যাটেল শনিবার এখানে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
আন্তর্জাতিক বিকাশ ও উন্নয়ন সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ায় মিসেস প্যাটেলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে মিসেস প্যাটেলের দীর্ঘদিনের সম্পর্ক এবং ভারত সফরের কথাও উল্লেখ করেন তিনি।
ভারতে তাঁর দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে মিসেস প্যাটেল অবহিত করেন শ্রী নরেন্দ্র মোদীকে। দক্ষতা উন্নয়ন, পরিকাঠামো ক্ষেত্রে লগ্নি, উদ্ভাবন, জ্বালানি এবং বাণিজ্যিক কাজকর্ম সহজতর করে তোলা সম্পর্কেও এদিন তিনি আলোচনা ও মতবিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে।
PG/SKD/DM/