Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী নারায়ণভাই ভান্ডারির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রবীন অধ্যাপক শ্রী নারায়ণভাই ভান্ডারির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, “আমেদাবাদের প্রবীন অধ্যাপক ও আমার ঘনিষ্ঠজন নারায়ণভাই ভান্ডারির প্রয়াণের বিষয়টি জেনে অত্যন্ত দুঃখবোধ করছি। শেষ মূহুর্ত পর্যন্ত নারায়ণভাই তাঁর ছাত্রছাত্রীদের সঙ্গে সবসময় যুক্ত থাকতেন। তাঁর অনন্যকরণীয় ব্যক্তিত্ব সর্বকালেই স্মরণে থাকবে”।