Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী পেজাওয়ার মঠের শ্রী বিশ্বেশ তীর্থের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উডুপির শ্রী পেজাওয়ার মঠের শ্রী বিশ্বেশ তীর্থের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রী পেজাওয়ার মঠের শ্রী বিশ্বেশ তীর্থ স্বামীজি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে সর্বদা থাকবেন, যাঁদের কাছে তিনি পথপ্রদর্শক। তিনি ছিলেন সেবা ও আধ্যাত্বিকতার উৎস, যিনি ন্যায় ও দয়াশীল সমাজের লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন। ওঁ শান্তি।’

শ্রী বিশ্বেশ তীর্থ স্বামীজির থেকে আমি বিভিন্ন সময় অনেক কিছু শেখার সৌভাগ্য অর্জন করেছি। পবিত্র গুরু পূর্ণিমার দিন আমাদের সাম্প্রতিকতম সাক্ষাৎটি চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর নিষ্পাপ জ্ঞান সর্বদায় আলাদা মাত্রা বহন করে। তাঁর অগণিত ভক্তকে আমি সমবেদনা জানাচ্ছি।

CG/CB/NS