Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী মনোহর পারিকরের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী মনোহর পারিকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী মনোহর পারিকর ছিলেন এক অতুলনীয় নেতা। এক প্রকৃত দেশপ্রেমিক ও ব্যতিক্রমী প্রশাসক যিনি সকলের কাছেই প্রশংসা পেতেন। জাতির প্রতি অক্লান্ত সেবার জন্য প্রজন্মের পর প্রজন্ম তাঁকে মনে রাখবে। তাঁর প্রয়াণে গভীর শোকাহত। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

শ্রী মনোহর পারিকর ছিলেন আধুনিক গোয়ার প্রতিষ্ঠাতা। তাঁর অমায়িক ব্যক্তিত্ব এবং সব মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়ার সহজাত ক্ষমতার জন্য বহু বছর ধরে তিনি এই রাজ্যের জনপ্রিয় নেতা হিসেবে জায়গা করে নিয়েছিলেন। তাঁর জনস্বার্থমূলক নীতি, গোয়াকে অগ্রগতির এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

মনোহর পারিকার প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন তাঁর একাধিক সিদ্ধান্তের ফলে দেশে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ছাড়াও, দেশজ পদ্ধতিতে প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি তথা প্রাক্তন সেনাকর্মীদের কল্যাণের মতো বিষয়গুলি দেশ প্রত্যক্ষ করেছিল।”

CG/BD/DM/