Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী রবি নায়েকের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১৫ অক্টোবর,  ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়া সরকারের মন্ত্রী শ্রী রবি নায়েকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 
“গোয়া সরকারের মন্ত্রী শ্রী রবি নায়েকজীর মৃত্যুতে আমি শোকাহত। গোয়ার উন্নয়নের পথকে সুগম করা একজন অভিজ্ঞ প্রশাসক এবং নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।  নিপীড়িত ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নের ব্যাপারে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন।  শোকের এই প্রহরে তাঁর পরিবার এবং অনুগামীদের আমার সমবেদনা জানাই। ওম শান্তি।”

 

SSS/SD/DM