পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চিরাগ পাসওয়ানের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।
তৃণমূল স্তরে, বিশেষত মহিলাদের মধ্যে ঔদ্যোগিকতার প্রসারে ভারতে অণু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিশেষ ভূমিকা নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সুলভে ঋণ দান, প্রযুক্তিগত সহায়তা, বিপণনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে পিএমএফএমই প্রকল্প কর্মপ্রার্থীদের কর্মদাতা করে তুলছে এবং আত্মনির্ভর ভারত নির্মাণে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ –এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে এই মর্মে তিনি বার্তা দিয়েছেন।
SC/AC/AS
India's micro food processing sector is powering grassroots entrepreneurship, particularly among women. Union Minister Shri @iChiragPaswan highlights how the PMFME Scheme is formalising enterprises through affordable finance, technology, branding and market linkages. It is… pic.twitter.com/iyJe7g1xv2
— PMO India (@PMOIndia) July 21, 2026