Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংবিধান দিবস স্মরণে এক বই প্রকাশ অনুষ্ঠানে যোগদিলেন প্রধানমন্ত্রী

সংবিধান দিবস স্মরণে এক বই প্রকাশ অনুষ্ঠানে যোগদিলেন প্রধানমন্ত্রী

সংবিধান দিবস স্মরণে এক বই প্রকাশ অনুষ্ঠানে যোগদিলেন প্রধানমন্ত্রী


আজসংসদ ভবন সংলগ্ন স্থানে সংবিধান দিবস স্মরণে এক বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজকের এই অনুষ্ঠানে ভারতীয় সংবিধানের একটি নতুনসংস্করণ এবং ‘মেকিং অফ দ্য কনস্টিটিউশন’ নামে আরেকটি বই প্রকাশ করা হয়।

অনুষ্ঠানেবক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস রূপেপালিত হয়ে আসছে ২০১৫ থেকেই। পরবর্তী প্রজন্মগুলির উচিৎ সংবিধানের সঙ্গে পরিচিতহওয়া এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার তাৎপর্য অনুভব ও উপলব্ধি করা।

শ্রীমোদী বলেন, ভারতে আমরা যখন সংবিধানের কথা বলি, তখন আমরা স্মরণ করি বাবা সাহেবআম্বেদকরকেও। আমাদের সকলের উচিৎ সংবিধানের বিষয়গুলি অনুসরণ করে চলা । তাহলেই আমরা অধিকার ও কর্তব্যের মধ্যে এক সঠিক ভারসাম্য রক্ষা করতে পারব।

সংবিধানদিবসের গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২৬ নভেম্বর – এই দিনটি ছাড়া ২৬জানুয়ারি অর্থাৎ, সাধারণতন্ত্র দিবস উদযাপনের কথাআমরা ভাবতেই পারতামনা।

কালোটাকা ও দুর্নীতির বিরুদ্ধে দেশের সাধারণ নাগরিকরা আজ বীর সেনানীর মতোই জেহাদ ঘোষণাকরেছেন বলে মন্তব্য করেন শ্রী নরেন্দ্র মোদী। যথাসম্ভব ডিজিটাল পদ্ধতির সাহায্যেলেনদেনের কাজে উদ্যোগী হতে তিনি উৎসাহ দেন জনসাধারণকে। তিনি বলেন যে প্রত্যেকব্যক্তির অধিকার আছে তাঁর অর্থ ব্যয় করার। কেউই তাঁর অর্থ কেড়ে নিতে পারে না।

PG/SKD/DM/….