পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান এর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“আমার ভাই সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান-এর সঙ্গে কথা বলে তাঁকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছি।
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির ওপর হওয়া হামলায় নিরীহ মানুষের প্রাণহানি এবং অসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।
হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল সুনিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে আমরা সহমত পোষণ করেছি।
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সুস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাব।”
SC / SD /AG
Spoke with my brother HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, President of the UAE and conveyed advance Eid greetings.
— Narendra Modi (@narendramodi) March 17, 2026
We discussed the current situation in West Asia. Reiterated India’s strong condemnation of all attacks on the UAE that have resulted in loss of innocent lives…