Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদের বাজেট অধিবেশন ২০১৮’র প্রাক্কালে সংবাদ মাধ্যমেরকাছে বিবৃতি প্রধানমন্ত্রীর


নমস্কার বন্ধুগণ। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হতে চলেছে। রাষ্ট্রপতিরভাষণের মধ্য দিয়েই সূচনা হবে এই অধিবেশনের। বিগত অধিবেশনে আমরা চেষ্টা করেছিলামএবং এ ব্যাপারে জাতিরও বিশেষ আশা ছিল যে, তিন তালাকের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়নিয়ে কোনও রকম রাজনীতি করা হবে না, যাতে মুসলিম মহিলাদের জন্য তাঁদের যোগ্য অধিকারপ্রতিষ্ঠা করা যায়। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও তিন তালাক বিলটি সংসদেঅনুমোদন করানো যায়নি। কিন্তু আমি এখনও এ বিষয়ে আশাহত হইনি। দেশের সমস্ত রাজনৈতিকদলের কাছে আমি আবেদন জানাই যে, মুসলিম নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য তিনতালাক বিল অনুমোদনে তাঁরা যাতে যৌথভাবে সহযোগিতা করেন। নতুন বছরে অর্থাৎ ২০১৮ সালেএটাই হবে মুসলিম নারী সমাজের প্রতি আমাদের শ্রেষ্ঠ উপহার।

বাজেট অধিবেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভারতীয় অর্থনীতি সম্পর্কেসমগ্র বিশ্বই বর্তমানে খুব বেশি রকম আশাবাদী। এই ঘটনা ঘটছে এমন একটি সময়ে, যখনআন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা, বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারেরমতামতের ভিত্তিতে সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে আমাদের দিকে। কারণ, ঐ সমস্ত সংস্থাভারত সম্পর্কে যে মতামত প্রকাশ করেছে, তা খুবই ইতিবাচক। ভারতের বিকাশ এবংভবিষ্যতের উন্নয়ন প্রচেষ্টা প্রসঙ্গে তাদের এই মত খুবই গুরুত্বপূর্ণ। দেশে দ্রুতবিকাশশীল অর্থনীতিতে এক নতুন শক্তি সঞ্চারিত হবে বাজেটের মধ্য দিয়ে এবং সাধারণমানুষের আশা-আকাঙ্খাঙ্গো তাতে পরিপূর্ণতা লাভ করবে। বাজেট অধিবেশনের এক মাস পরে বাজেটপ্রস্তাবের বিষয়গুলি বিশদভাবে খতিয়ে দেখে এই উদ্দেশ্যে গঠিত বিভিন্ন কমিটি। অতীতঅভিজ্ঞতায় আমরা দেখেছি যে, বাজেট প্রস্তাব পর্যালোচনাকালে জাতীয় স্বার্থকে সর্বদাইরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রাখা হয়। শাসক দলের সাংসদরা যেমন বাজেট প্রস্তাবেরত্রুটি-বিচ্যুতি সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন, বিরোধী দলের সদস্যরাও তেমনিবাজেট প্রস্তাবগুলির বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি সকলের নজরে নিয়ে আসেন। এক কথায়আলোচনা ও বিতর্কের এক সুস্থ পরিবেশ গড়ে ওঠে এর মধ্য দিয়ে।

গতকালের সর্বদলীয় বৈঠকে আমি জানিয়েছি যে, ঐ সমস্ত কমিটির আলোচনা ও বিতর্ককেসর্বোচ্চ মাত্রায় গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের কল্যাণে যে সমস্ত প্রস্তাব আগেগ্রহণীয় সেগুলিকে বিশেষভাবে চিহ্নিত করব। কারণ, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হ’লবিভিন্ন সুফল ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত দেশের দলিত, নিপীড়িত এবং অবহেলিত মানুষেরকাছে বাজেট প্রস্তাবের সর্বোচ্চ সুফল পৌঁছে দেওয়া। বিস্তারিতভাবে সবকিছু আলোচনা ওপর্যালোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি এবং সেইভাবেই এগিয়েযেতে পারি ভবিষ্যতের দিকে।

*****

PG/SKD/ SB