Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদের শীতকালীন অধিবেশনের সূচনায় সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে বিবৃতিপ্রধানমন্ত্রীর

সংসদের শীতকালীন অধিবেশনের সূচনায় সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে বিবৃতিপ্রধানমন্ত্রীর


 

সুপ্রভাত বন্ধুগণ,  
  

শীত ঋতুটির সূচনা সাধারণত দিওয়ালির সময় থেকেই শুরু হয়ে যায়। তবে, বিশ্বউষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে এখনও সেরকম তীব্র ঠান্ডা আমরা অনুভব করছি না।   

তবে যাই হোক না কেন, আমাদের শীতকালীন অধিবেশন কিন্তু এখন শুরু হতে যাচ্ছে।এই শীতকালীন অধিবেশনে, যার সূচনা ২০১৭-তে এবং সমাপ্তি ২০১৮’য়, বেশ কিছুগুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপিত হবে বলে আমার বিশ্বাস। এই বিষয়গুলির গুরুত্ব ওতাৎপর্য কিন্তু সুদূরপ্রসারী।   

আমার মতে, বিতর্ক চলতে দেওয়া উচিৎ খুব ভালোভাবেই এবং ইতিবাচক পরিবেশে। শুধুতাই নয়, বিতর্ক চলাকালীন উদ্ভাবনী কিছু কিছু প্রস্তাবও সেখান থেকে উঠে আসা উচিৎ।এইভাবেই সংসদের আলোচনার সময়কালকে দেশের স্বার্থে ও কল্যাণে যথাযথভাবে সদ্ব্যবহারকরা সম্ভব।  

আমার অবশ্য এ বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। এমনকি গতকাল একটি সর্বদলীয়বৈঠকেও আমরা মিলিত হয়েছি। সেখানে সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে, সংসদেরঅধিবেশনের যথোপযুক্ত সদ্ব্যবহার একান্ত জরুরি। কারণ, তাতে দেশকেই এগিয়ে নিয়ে যাওয়াসম্ভব হবে।   

আমি আরও আশা করি, সংসদের কাজকর্ম যদি ইতিবাচকভাবে চলে, তা হলে দেশ যেমনএকদিকে উপকৃত হবে, অন্যদিকে তেমনই আমাদের গণতন্ত্রও আরও শক্তিশালী হয়ে উঠবে। সেইসঙ্গে, সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের বিষয়টিও লাভ করবে এক বিশেষ গুরুত্ব।আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।  

  

  

PG / SKD/  SB