Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি


নমস্কার বন্ধুরা,

আপনাদের সকলকে শীতকালীন অধিবেশনে স্বাগত। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণের ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সকলে যথাসম্ভব এই অধিবেশনের সদ্বব্যবহার করবো বলে আমি আশা রাখি। আমার বিশ্বাস, সভার প্রত্যেক সদস্য এই একই লক্ষ্যে কাজ করবেন। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনায় প্রস্তুত। এই আলোচনা উত্তপ্তও হতে পারে, কিন্তু অবশ্যই তা চলা উচিত। বিতর্ক, আলোচনা ও মতবিনিময় থাকতে পারে। কিন্তু তা সত্ত্বেও সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে এবং প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করে গুরুত্বপূ্র্ণ বিষয়গুলিতে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমি সভার সদস্যদের কাছে অনুরোধ জানাচ্ছি। আলোচনাকে ফলপ্রসু করে তুলতে হবে। আমি মনে করি, আগামী মে মাসে সব রাজনৈতিক দলগুলিরই ভাগ্য পরীক্ষা হবে। তাই কোনও রাজনৈতিক দলের নয়, জনগণের স্বার্থের কথা মাথায় রেখে আমাদের এই অধিবেশন চালাতে হবে। এটাই আমার আশা ও বিশ্বাস। আপনাদের সকলকে শুভেচ্ছা।

ধন্যবাদ

SSS/PM/NS…