পিএমইন্ডিয়া
নমস্কার বন্ধুরা,
আজ ২৬ নভেম্বর। ১৯৪৯ সালে আজকের দিনেই ভারতের সংবিধান স্বীকৃতি পেয়েছিল। সেজন্য ভারত সরকার এই দিনটিকে প্রতি বছর সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই, সারা দেশে সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হোক, ছাত্রছাত্রীরা সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে তাদের পাঠ্যক্রমের মাধ্যমে জানুক, তাদের পাঠ্যবই-এ এর সরল ব্যাখ্যা থাকুক। আমাদের সৌভাগ্য, এ বছর আমরা ভারতের সংবিধানের রচনায় নেতৃত্ব প্রদানকারী মহাপুরুষ বাবাসাহেব আম্বেদকরের ১২৫-তম জন্মজয়ন্তী পালন করছি। আপনারা দেখেছেন, সংসদ ভবন চত্বর এখন আগের থেকে অনেক বেশি পরিস্কার-পরিচ্ছন্ন এবং ঝা চকচকে। আমার বিশ্বাস, এবারের শীতকালীন অধিবেশনও সাংসদদের উচ্চ বিচার, উন্নত চিন্তাভাবনা এবং দেশ ও জাতির উন্নয়নকল্পে নতুন নতুন সৃষ্টিশীল প্রস্তাবে উদ্ভাসিত হবে।
গতকাল সর্বদলীয় বৈঠকে আমি সকল দলের শ্রদ্ধেয় নেতাদের সঙ্গে কথা বলেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। বাদ-বিবাদ এবং সংবাদ-ই সংসদের আত্মা। বাকি, কাজের জন্য সারা দেশের মাঠ-ময়দান পড়ে রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত গতকাল সকল দলের নেতারাই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বাদ-বিবাদ এবং সংবাদ’কে তুলে ধরেছেন। আশা করি, সংসদ চলাকালীন সময়েও মাননীয় সাংসদরা এমনই ইতিবাচক ভূমিকা পালন করবেন, যাতে আমরা সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।
আজ ২৬ নভেম্বর, সংবিধান দিবস। আমাদের সংবিধান একটি আশার কিরণ, আমাদের সকলের পথপ্রদর্শক। আমাদের এগিয়ে যাওয়ার পথে এই আশা বা ‘হোপ’ বলতে আমি বুঝি ‘এইচ – ফর হারমোনি, ও – ফর অপরচ্যুনিটি, পি – ফর পিপল্স পার্টিসিপেশন, এবং ই – ফর ইক্যুয়ালিটি’।
অনেক অনেক ধন্যবাদ।
SSS/SB/SB/S
Today we are making Constitution Day: PM speaking before the Parliament session
— PMO India (@PMOIndia) November 26, 2015
People should get to know more about aspects of our Constitution: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 26, 2015
The Parliament session will have good debates, discussions, innovative ideas and the Parliament will shine: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 26, 2015
There is no bigger centre for Samvad than the Parliament: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 26, 2015
Constitution is a ray of hope. H for Harmony, O for Opportunity, P for People's Participation, E for Equality: PM pic.twitter.com/lZZN73qRTn
— PMO India (@PMOIndia) November 26, 2015
As Parliament's Winter Session commences, I hope it will be a productive one, rich in debate & innovative ideas. https://t.co/Vcdz21g4IB
— Narendra Modi (@narendramodi) November 26, 2015