পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খাদ্য প্রযুক্তি, উদ্যোগ গ্রহণ ও নিয়ন্ত্রণ বিল, ২০১৯ পেশের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এই বিলের উদ্দেশ্য, হরিয়ানার কুণ্ডলিস্থিত খাদ্যপ্রযুক্তি, উদ্যোগ গ্রহণ ও নিয়ন্ত্রণের জাতীয় প্রতিষ্ঠান (এনআইএফটিইএম)এবং তামিলনাড়ুর থাঞ্জাভুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফুড প্রসেসিং টেকনলজিকে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান করা। এর ফলে, প্রতিষ্ঠানগুলির নিজস্ব পাঠ্যসূচি তৈরি করা, গবেষণা চালানো এবং উচ্চমানের পঠনপাঠন ব্যবস্থা গ্রহণের অধিকার থাকবে। ফলে, প্রতিষ্ঠানগুলি বিশ্বমানের হয়ে উঠবে। এই প্রতিষ্ঠানগুলিতে সরকারের সংরক্ষণের নীতি কার্যকর করা হবে এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুবিধার জন্য বিশেষ প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
***
CG/SC/DM/