Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদে ‘জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল, ২০২৬’ পাশ হওয়াকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০২ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে ‘জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল, ২০২৬’ পাশ হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“‘সহজে জীবনযাপন’ ও ‘সহজে ব্যবসা’ করার ক্ষেত্রে এক বড় অগ্রগতি। 

এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, সংসদ ‘জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল, ২০২৬’ পাশ করেছে। আস্থাভিত্তিক যে কাঠামো আমাদের নাগরিকদের ক্ষমতায়ন ঘটায়, এই বিল তাকে শক্তিশালী করে। এটি সেকেলে নিয়মকানুনের অবসান ঘটায়। একই সঙ্গে, এটি মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করে এবং অপরাধমুক্তির মাধ্যমে মামলার বোঝা কমায়। 

উল্লেখযোগ্য বিষয় হলো, আলোচনার মাধ্যমে এই বিল প্রণয়ন করা হয়েছে।

যাঁরা বিলটির খসড়া প্রণয়নে মতামত দিয়েছেন এবং সংসদে এটিকে সমর্থন জানিয়েছেন, তাঁদের সবাইকে আমার অভিনন্দন।”

 

SC/SD/SKD