পিএমইন্ডিয়া
সংসদ ভবনে বিদ্যুৎচালিতএক বাসের উদ্বোধন ও প্রদর্শন সম্পর্কিত এক অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ডিজেলচালিত একটি বাসকে ব্যাটারিচালিত বৈদ্যুতিক বাসে রূপান্তরিত করা হয়েছে। সাংসদদের জন্য দূষণমুক্ত ও পরিচ্ছন্ন এক পরিবহণ ব্যবস্থা সুলভ করে তুলতেই এই উদ্যোগ কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অল্পক্ষণের জন্যই উপস্থিত ছিলেন। বাসের চাবিটি তিনি তুলে দেন লোকসভার অধ্যক্ষ শ্রীমতী সুমিত্রা মহাজনের হাতে।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, পরিবেশের বিষয়টি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময় আলোচনার পর্যায়ে ছিল। কিন্তু সাম্প্রতিককালে পরিবেশ যেভাবে কলুষিত হচ্ছে তা অনুভব ও উপলব্ধি করছেন সাধারণ মানুষও।
প্যারিসের সাম্প্রতিক জলবায়ু সম্মেলন সি ও পি-২১-এর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সম্মেলনের আলোচনার পরিপ্রেক্ষিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল ‘মিশন ইনোভেশন’। বিল অ্যান্ড মেলিন্ডা গেট্স ফাউন্ডেশন-এর সহায়তায় মিশনটির একযোগে সূচনা করে ভারত, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। সবুজ প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। দ্বিতীয় উদ্যোগটি হল সূর্যালোকের প্রাচুর্য রয়েছে এই ধরণের দেশগুলিকে নিয়ে এক আন্তর্জাতিক সৌর সমঝোতা গড়ে তোলা। এর সদর দপ্তর হবে দিল্লিতে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গড়করির কাজের বিশেষ প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। মূলত, তাঁরই উদ্যোগে বিদ্যুৎচালিত এই বাসটি চালু হল। দেশে সস্তায় অধিক শক্তিসম্পন্ন ব্যাটারি উৎপাদনের কাজে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানান সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের।
লোকসভার অধ্যক্ষ শ্রীমতী সুমিত্রা মহাজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি, শ্রী ভেঙ্কাইয়া নাইডু এবং শ্রী প্রকাশ জাভরেকরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু সাংসদ।
PG/SKD/DM/……21st December, 2015
In Paris during #COP21, leaders of the world came together & focus was placed on innovation (in energy): PM @narendramodi @India4Climate
— PMO India (@PMOIndia) December 21, 2015
Another initiative, where India played a key role, is solar alliance. It consists of nations blessed with lot of sunlight: PM @India4Climate
— PMO India (@PMOIndia) December 21, 2015
This bus here (launched today), it is not making noise and scope of pollution also does not arise: PM @narendramodi https://t.co/ztQyG5hBNU
— PMO India (@PMOIndia) December 21, 2015
The Retrofit Electric Bus launched in Parliament today is a part of our larger efforts to create clean public transport & minimise pollution
— Narendra Modi (@narendramodi) December 21, 2015
Retrofitted Electric Bus is cost effective & is at the core of @makeinindia initiative- @isro is making Lithium–Ion batteries.
— Narendra Modi (@narendramodi) December 21, 2015
Highlighted why clean energy matters & key outcomes of #COP21 to mitigate #ClimateChange. @COP21 @India4Climate https://t.co/cOS5SqWNNR
— Narendra Modi (@narendramodi) December 21, 2015