Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিবৃতি

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিবৃতি


সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের অন্তিম পর্যায় আজ শুরু হচ্ছে। এই অধিবেশনে মূলত নানা আর্থিক বিষয় অগ্রাধিকার পেয়েছে। এর প্রথম পর্ব অত্যন্ত ফলপ্রসূ ছিল। দলমত নির্বিশেষে সাংসদদের সক্রিয় অংশগ্রহণে এই অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। এই সাফল্যের তৃপ্তি সকল সাংসদের চেহারায় পরিস্ফুট হয়ে উঠতে দেখেছি। আমার দৃঢ় বিশ্বাস এবারও তাঁরা তেমনই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গণতন্ত্রের সুস্থ ঐতিহ্য ও মুক্ত আলোচনার মাধ্যমে অধিবেশনকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।

PG/SB/DM/S