Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ভারত সরকারের সচিবদের সঙ্গে ৭০ মিনিটের বেশি সময় ধরে আলাপ-আলোচনা ও মত-বিনিময় করেন।

সচিবদের বিগত দেড় বছরের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের বিভিন্নক্ষেত্রে সচিবদের ব্যাপক বিশেষজ্ঞতা রয়েছে।এই বিশেষজ্ঞতাকে কেবলমাত্র ইতিবাচক পরিবর্তনের জন্যই নয়, বরং তা নতুন নতুন কাজে প্রয়োগ করতে হবে।

সুষ্ঠু প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য, কৃষক-কেন্দ্রিক উদ্যোগ, উদ্ভাবনমূলক বাজেট, দ্রুত ও অন্তভূর্ক্তিকৃত বিকাশ, স্বচ্ছ ভারত এবং গঙ্গা পুনরুজ্জীবন এবং শক্তিক্ষেত্রে নৈপুন্য অর্জনের বিষয়ে রূপান্তরমূলক পরিবর্তনের জন্য ভাবনা-চিন্তা করতে প্রধানমন্ত্রী সচিবদের উৎসাহ দেন এবং এগুলির প্রতিটি ক্ষেত্রে জনগণের জীবন-মানের বিকাশে পদক্ষেপ গ্রহণ করার উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।প্রশাসনে জনগণের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের ক্ষমতায়নের উপরও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

সচিবরা আগামী দুসপ্তাহ ধরে নিজেদের মধ্যে সাব-গ্রুপ তৈরি করে আলাপ-আলোচনা করবেন।এরপর আলোচনা থেকে গৃহীত চিন্তা-ভাবনা ও পরামর্শ সচিবরা প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন।

সচিবদের সাথে প্রধানমন্ত্রীর এই আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অরুন জেটলি, শ্রী রাজনাথ সিং, শ্রীমতি সুষমা স্বরাজ এবং শ্রী নীতিন গড়কড়ি।এছাড়া ক্যবিনেট সচিবালয়ের বরিষ্ঠ আধিকারিক এবং পিএমও এই আলোচনায় উপস্থিত ছিল।

SC/JC/AGT