Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

“সত্যবামাস্যাট” উপগ্রহ নির্মাণের সঙ্গে যুক্ত ছাত্ররা আজ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

“সত্যবামাস্যাট” উপগ্রহ নির্মাণের সঙ্গে যুক্ত ছাত্ররা আজ দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে


“সত্যবামাস্যাট” উপগ্রহ তৈরির কাজেযুক্ত ছাত্রদের একটি দল আজ নয়াদিল্লিতে দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর সঙ্গে। সত্যবামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ বি শীলা রানীও উপস্থিত ছিলেনতাঁদের সঙ্গে।

গ্রিনহাউস গ্যাস সম্পর্কিত তথ্যসংগ্রহের উদ্দেশ্যে এই উপগ্রহ নির্মাণের কাজে যুক্ত ছাত্রদের প্রচেষ্টা ওঅধ্যবসায়ের ভুয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, উপগ্রহ উৎক্ষেপণ যান পিএস এল ভি-সি ৩৪ – এর সাহায্যে যে ২০টি উপগ্রহকে গত ২২ জুন, ২০১৬ তারিখে মহাকাশেউৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’, “সত্যবামাস্যাট” হল তারই একটি।

PG/SKD/SB