Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সত্য, সেবা, শিক্ষা এবং কর্মের গুণাবলীর বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮  জুন  ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সত্যের প্রতি নিষ্ঠা থেকে আসে সম্পদ, নিঃস্বার্থ সেবার মনোভাব থেকে আসে প্রতিষ্ঠা ও খ্যাতি, ধারাবাহিক অনুশীলন থেকে আসে জ্ঞান এবং কর্মনিষ্ঠা থেকে আসে প্রজ্ঞা। এই সব গুণাবলী একজন ব্যক্তির চরিত্র নির্মাণ করে এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখে। 
এই বার্তা সম্বলিত যে সংস্কৃত বাক্যবন্ধ প্রধানমন্ত্রী এক্স পোস্ট করেছেন সেটি হল :
“सत्यानुसारिणी लक्ष्मीः कीर्तिस्त्यागानुसारिणी।
अभ्याससारिणी विद्या बुद्धिः कर्मानुसारिणी।।”

 

SC/AC/SG…