Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সনাতন চিকিৎসা ব্যবস্হা এবং হোমিওপ্যাথির ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতাপত্র অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


সনাতন চিকিৎসা ব্যবস্হা এবং হোমিওপ্যাথি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে ভারত এবং সাও টোমে ও প্রিন্সিপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রটি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকটি হয়। সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছে এ বছর মার্চ মাসে।

এই অনুমোদনের ফলে, সনাতন চিকিৎসা ব্যবস্হার ক্ষেত্রে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, আর্য়ুবেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, উনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথির মতন সনাতন চিকিৎসা ব্যবস্হা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের আয়ুষ মন্ত্রক তৎপর। ইতিমধ্যে মালেশিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, হাঙ্গেরি, বাংলাদেশ, নেপাল, মরিশাস, মঙ্গোলিয়া, ইরান সরকারের সঙ্গে এ বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে এ বিষয়ে আরও একটি সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।

***

SSS/NS/…