Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ সংশোধনের প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের বেতন ও পেনশন সম্পর্কিত সুপারিশগুলির যেসংশোধন প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হয়েছিল, বুধবার এখানেমন্ত্রিসভার বৈঠকে তাতে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। সংশোধনগুলি কার্যকর হলে বিশেষভাবে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারিপেনশন গ্রহীতা এবং পারিবারিক পেনশন গ্রহীতারা। প্রস্তাবিত সংশোধন কার্যকর হবে ১জানুয়ারি, ২০১৬ থেকে। ঐ দিন থেকেই সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকরহয়েছিল। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত গ্রহণের ফলে পেনশন খাতে সরকারের বার্ষিক খরচবৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১,৭৬,০৭১ কোটি টাকা। এর আগে ২০১৬-র জুন মাসে বেতন কমিশনেরসুপারিশ অনুমোদনের সময় সরকারের বেতন ও পেনশন খাতে ২০১৬-১৭ অর্থ বছরের জন্যঅতিরিক্ত সংস্থান ধরা হয়েছিল ৮৪,৯৩৩ কোটি টাকা। এর মধ্যে, ২০১৫-১৬ অর্থ বছরেরদু’মাসের বকেয়া বেতন ও পেনশনের পরিমাণও ধরা হয়েছিল।

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ সংশোধনের যে প্রস্তাবে বুধবারকেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি দেয়, তাতে ২০১৬-র আগে অবসরগ্রহণকারী কেন্দ্রীয় সরকারিকর্মীরা পেনশনবাবদ অতিরিক্ত অর্থের সুবিধা ভোগ করবেন। পারিবারিক পেনশন গ্রহীতাদেরক্ষেত্রেও মাসিক পেনশনের পরিমাণ এর ফলে বৃদ্ধি পাবে। বেতন কমিশনের সুপারিশসংশোধনের প্রস্তাব পেশ করার জন্য কেন্দ্রীয় পেনশন দপ্তরের সচিবের নেতৃত্বে একবিশেষ কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে কমিটির পেশ করা প্রস্তাবেই সম্মতি দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে গত বছর ২৯ জুন সপ্তম কেন্দ্রীয় বেতনকমিশনের সুপারিশ রূপায়ণের বিষয়টি অনুমোদনের সময় ২০১৬-র আগে অবসর নেওয়া কর্মীদেরমাসিক পেনশন স্থির করার জন্য দুটি ফরমুলা বা সূত্র মন্ত্রিসভার কাছে পেশ করাহয়েছিল। যেহেতু দ্বিতীয় সূত্রটি কার্যকর করতে তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের কাজযথেষ্ট সময়সাপেক্ষ, সেই কারণে প্রথম সূত্র অর্থাৎ মাসিক পেনশনের ২.৫৭ গুণ হারেসুপারিশকৃত নতুন পেনশন সেই সময়কাল থেকে দিয়ে আসা হচ্ছে। কিন্তু বর্তমানে নতুনসিদ্ধান্ত গ্রহণের ফলে পেনশনারদের পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ, পিপিও-র তথ্য ওপরিসংখ্যানের ভিত্তিতে নতুন মাসিক পেনশন স্থির করা হবে। এতে পেনশন গ্রহীতারাবর্ধিত পেনশনের অধিকারী হবেন।

প্রতিরক্ষা মন্ত্রকের পেনশন গ্রহীতাদের মধ্যে যাঁরা কর্তব্যরত অবস্থায়পঙ্গুত্বের কারণে অবসর গ্রহণ করেছেন, তাঁদের ক্ষেত্রেও পেনশন সংক্রান্ত একপ্রস্তাবে এদিন অনুমোদন দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই ধরনের পেনশনেরক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে পুরো বিষয়টি একজাতীয় কমিটির কাছে পেশ করা হয়। বর্তমানে, মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের ফলেপ্রতিরক্ষা মন্ত্রকের পেনশন গ্রহীতারা বিশেষভাবে উপকৃত হবেন। এজন্য সরকারের বছরেঅতিরিক্ত ব্যয় হবে ১৩০ কোটি টাকার মতো।

PG/SKD/DM