Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সফল ‘ভারত পরিক্রমা পদযাত্রা’ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় মিলিত হলেন শ্রী সীতারাম কেদিলয়া


‘ভারত পরিক্রমা পদযাত্রা’সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করে শ্রী সীতারাম কেদিলয়া আজ এখানেদেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ২০১২-র ৯ আগস্ট তিনিকন্যাকুমারী থেকে ভারত পরিক্রমা যাত্রা শুরু করে আবার কন্যাকুমারীতেই এই যাত্রাসম্পূর্ণ করেন এ বছর ৯ জুলাই তারিখে।

তাঁর এইপদযাত্রাকালে শ্রী কেদিলয়া অতিক্রম করেন প্রায় ৯ হাজার গ্রাম। তাঁর এই ভারতপরিক্রমার যাত্রা পরোক্ষভাবে পৌঁছে যায় দেশের আরও ২০ হাজার গ্রামে। সফরকালে লক্ষলক্ষ কৃষক এবং গ্রামীণ যুবকদের সঙ্গে আলাপ-পরিচয় ঘটে শ্রী কেদিলয়ার।

শ্রীকেদিলয়ার এই অভিযানের জন্য তাঁকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানানতাঁর ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার সাফল্য কামনা করে।

PG/SKD/DM/