Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সমুদ্র ও প্রকৃতি মা-কে প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা


দ্বিতীয় ভারত-চিন ঘরোয়া শীর্ষ বৈঠকের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন চেন্নাইয়ের মামাল্লাপুরমে ছিলেন, তখন বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে প্রাতঃভ্রমণের সময় তিনি অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েন এবং সমুদ্রকে নিয়ে একটি কবিতা রচনায় অনুপ্রাণিত হয়ে ওঠেন।

‘হে সাগর তুমহে প্রণাম’ শীর্ষক কবিতায় প্রধানমন্ত্রীর সমুদ্রকে নিয়ে ব্যক্তিগত আবেগের প্রকাশ ঘটেছে।

তাঁর ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে @narendramodi-তে প্রধানমন্ত্রী তাঁর কবিতা সর্বসাধারণের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

CG/BD/DM/