Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সমুদ্র ভিত্তিক নীল অর্থনীতিতে ভারত ও সেসেলস-এর মধ্যে সহযোগিতায় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার ভারত ও সেসেলস-এর মধ্যে সাক্ষরিত ‘নীল অর্থনীতি’ সম্পর্কিত সহযোগিতা মূলক চুক্তিটি অনুমোদিত হয়। চুক্তিটি মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদনের আগেই এ বছরের ২৬ আগস্ট সেসেলস-এর রাষ্ট্রপতির ভারত সফরকালে সাক্ষরিত হয়েছিল।

টেঁকসই উন্নয়ন ও অর্থনৈতিক উদ্দেশে দুই পক্ষের মধ্যে সমুদ্র বিষয়ক চর্চার পাশাপাশি সমুদ্র ভিত্তিক সহায় সম্পদের উৎস সমূহের বৈজ্ঞানিক অনুসন্ধান ও ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতার জন্য পদ্ধতি নির্দিষ্ট করবে এই আনুষ্ঠানিক অনুমোদন।

এই সহযোগিতা নীল অর্থনীতির ক্ষেত্রে ভারতের কৌশলগত সহযোগিতাকে সম্প্রসারিত করবে। পাশাপাশি সেসেলস-এর সহযোগিতায় সমুদ্র ভিত্তিক সহায় সম্পদের উৎসগুলিকে ভারতের ব্যবহারের সুযোগ বৃদ্ধি করবে। একই সঙ্গে এর মাধ্যমে মানব সম্পদ, বিশেষজ্ঞতা এবং প্রযুক্তি রপ্তানির মাধ্যমেও ভারত বাণিজ্যিককভাবে লাভবান হবে। সেসেলস-এর সহযোগিতায় নীল অর্থনীতির ক্ষেত্রে সমুদ্র ভিত্তিক উৎসের উপর নতুন নতুন তথ্য সংগৃহ করা হবে এবং এর মাধ্যমে ভারতীয় বিজ্ঞানীরা ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলি বিশেষজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ পাবে। এই ব্যবস্থা সমুদ্র বিষয়ক গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে দেশজ উদ্ভাবনাকেও বিকশিত করবে।

SC/SRC/DSC/AGT