Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সরকারি চাকরিতে নব নিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে ২৩ মে রোজগার মেলায় নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী


        নয়াদিল্লি, ২২ মে, ২০২৬

 

বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরিতে নব নিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে ২৩ মে ২০২৬, ১৯-তম রোজগার মেলায় নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নিয়োগপত্র প্রদান করা হবে। এরপর তিনি এই উপলক্ষে ভাষণও দেবেন। 

চাকরি প্রদানকে অগ্রাধিকার হিসেবে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রতি সঙ্গতি রেখে রোজগার মেলা এই লক্ষ্যকে বাস্তবায়নে এক প্রধান উদ্যোগ। দেশজুড়ে শুরু থেকে এপর্যন্ত ১৮টি রোজগার মেলার মধ্যে দিয়ে প্রায় ১২ লক্ষ নিয়োগপত্র প্রদান করা হয়েছে। 

দেশজুড়ে ৪৭টি জায়গাতে ১৯-তম রোজগার মেলা অনুষ্ঠিত হবে। ভারতের নানা প্রান্ত থেকে নবনিযুক্ত কেন্দ্রীয় সরকারি চাকরি প্রাপকরা রেলমন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা দপ্তর এবং উচ্চশিক্ষা দফতরে কাজে যোগ দেবেন।  

 

SC /AB /AG