পিএমইন্ডিয়া
ভারতেরকর্মী, জন-অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ দপ্তরের সঙ্গেপর্তুগালের প্রশাসনিক আধুনিকীকরণ মন্ত্রকের এক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবেবৃহস্পতিবার সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জন-প্রশাসন ও সরকারি সংস্কার প্রচেষ্টারক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে এই মউ স্বাক্ষরের প্রস্তাবেঅনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মউ-এরআওতায় যে ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার ঘটবে তার মধ্যে রয়েছে,সরকারি কাজকর্মে ডিজিটাল ব্যবস্থার প্রসার, প্রশাসনিক সরলীকরণ, সরকারি পরিষেবাপ্রদান, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সরকারি প্রশাসনের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়,জনসাধারণের ক্ষোভ ওঅভিযোগ নিরসনে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।
দু’দেশেরমধ্যে মউটি স্বাক্ষরিত হলে তা রূপায়ণের কাজ দেখভাল করবে এক যৌথ কর্মীগোষ্ঠী।
প্রসঙ্গতউল্লেখ্য, এই বিশেষ ক্ষেত্রটিতে পারস্পরিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারতইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে চিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স ও যুক্তরাজ্যেরসঙ্গে। এছাড়াও, এ সম্পর্কে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ত্রিপাক্ষিক মউ স্বাক্ষরিতহয়েছে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। চিন ওসিঙ্গাপুরের সঙ্গে ভারতের চুক্তিটির পুনর্নবীকরণের কথা বিবেচনা করা হচ্ছে বিদেশমন্ত্রকের সঙ্গে পরামর্শক্রমে।
PG/SKD/DM