Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সরকারি ব্যবস্থাপনা ও উন্নয়নে মহাকাশ প্রযুক্তি ভিত্তিক যন্ত্র-সরঞ্জাম ও প্রায়োগিক ব্যবস্থার প্রসার নিয়ে জাতীয় বৈঠকের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ এখানে সরকারি ব্যবস্থাপনা ও উন্নয়নে মহাকাশ প্রযুক্তি ভিত্তিক যন্ত্র-সরঞ্জাম ও প্রায়োগিক ব্যবস্থার প্রসার নিয়ে এক জাতীয় বৈঠকের বিশেষ অধিবেশনে যোগ দেন।

এই বৈঠকে বিভিন্ন বিষয় ভিত্তিক অধিবেশনের সারমর্মের উপর ভিত্তি করে বরিষ্ঠ আধিকারিকরা প্রায় দু ঘন্টার এক গুচ্ছ উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সরকারী ব্যবস্থার সকল ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ভিত্তিক প্রায়োগিক পদ্ধতির ব্যবহার করে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন| গত বছরের জুন মাসে ইসরো-তে তাঁর পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তখন তিনি এই ব্যাপারে কাজ করার জন্য ইসরোর প্রতি আর্জি রেখেছিলেন| এবং তিনি সন্তোষ প্রকাশ করেন যে, মহাকাশ প্রযুক্তি ব্যবহারকারী সরকারী দপ্তরের সংখ্যা ওই সফরের পর অনেক বেড়ে গিয়েছে|

২০১৫ সালের মধ্যে প্রত্যেক মন্ত্রকের কাজে অন্তত একটি মহাকাশ প্রযুক্তির প্রায়োগিক ব্যবস্থাকে চিহ্নিত করতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রকের প্রতি আহ্বান জানান|

ভারতের মহাকাশ কর্মসূচির ব্যয় সম্পর্কে খ্যাতনামা মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই-এর কিছু কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেছিলেন যে – ভারতের সাধারণ মানুষের প্রয়োজন মেটানোর উদ্দেশ্য পূরণের জন্য কোনও প্রচেষ্টা বাদ রাখা উচিত নয়| প্রধানমন্ত্রী বলেন, এটা লক্ষ্য করে তিনি অত্যন্ত খুশি যে, নিজ নিজ দপ্তরের সরকারী কাজের ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তিকে ব্যবহার করার জন্য সরকারী দপ্তরগুলোর মধ্যে অধিকতর উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে| সব রকমের সহায়-সম্পদ ও গাণিতিক তথ্য ব্যবহার করে সবচেয়ে সেরা ফল বের করে আনার প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন|

সাধারণ মানুষের উপকারের জন্য মহাকাশ প্রযুক্তির সম্ভাব্য কিছু প্রয়োগ নিয়ে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ব্যাখ্যামূলক চিত্র তুলে ধরেন : যেমন, জেলেদের মাছ ধরার সুবিধায় মাছের অবস্থিতির স্থান নির্ণয় করা, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ই যোজনার জন্য জলসেচের পরিকাঠামো, অবৈধ খনিজ পদার্থের খনন কোথাও হচ্ছে কিনা তা নির্ণয় করা|

প্রধানমন্ত্রী বলেন, সুশাসন, স্বচ্ছ প্রশাসন এবং গ্রহণযোগ্যতার যে নিশ্চয়তা সরকার দিতে চাইছে, এর জন্য প্রযুক্তি হচ্ছে সর্বাধিক শক্তিশালী মাধ্যম| তিনি জোর দিয়ে বলেন যে, সাধারণ মানুষ এবং মহাকাশের মধ্যে কোনরকম ফাঁক থাকা উচিত নয়|