পিএমইন্ডিয়া
সরকারি স্হানগুলিতে বেআইনি দখলদারদের উচ্ছেদ সম্পর্কিত ১৯৭১-এরআইনটির ২ ও ৩ নম্বর ধারার সংশোধনের একটি প্রস্তাব আজ এখানে অনুমোদিত হলপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
এই সংশোধনটি কার্যকর হলে বেআইনি দখলদারদের উচ্ছেদ করা আরও সহজ হবেএস্টেট অফিসারদের পক্ষে। প্রয়োজনে তাঁরা এই ধরণের ব্যক্তিদের তৎক্ষণাৎ উচ্ছেদ করারজন্য নির্দেশ-ও জারি করতে পারবেন। যদি বেআইনি দখলদাররা এই ধরণের নির্দেশ মানতেঅস্বীকার করে এস্টেট অফিসাররা সুনির্দিষ্ট আইন অনুযায়ী তাঁদের দখল করা স্হানছাড়তে বাধ্য করতে পারবেন।
এই সংশোধনের ফলে বেআইনি দখলদারদের সরকারি স্হান ও ভবন থেকে উচ্ছেদকরার কাজ আরও জোরদার হয়ে উঠবে বলে আশা কার হচ্ছে।
PG/SKD /NS/