পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেআজ সশস্ত্র সীমা বল-এর ক্ষেত্রে কেন্দ্রীয় গ্রুপ ‘এ’ পরিষেবা ও ঐ বাহিনীর গ্রুপ‘এ’ এক্সিকিউটিভ আধিকারিকদের ক্যাডার রিভিউয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এরফলে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট থেকে ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত নানা পদমর্যাদার১৯টি পদ সৃষ্টির দ্বারা সশস্ত্র সীমা বল-এর পরিচালনা ও প্রশাসনিক সামর্থ্যবৃদ্ধিরও ব্যবস্থা হয়েছে।
বাহিনীতে গ্রুপ ‘এ’ পদের বর্তমান সংখ্যা১,২৫৩ থেকে বেড়ে ১,২৭২-এ পৌঁছবে নিম্নলিখিতভাবে :
1. ইন্সপেক্টর জেনারেলের ২টি পদ বৃদ্ধি;
2. ডিআইজি/কমান্ডান্ট পর্যায়ে ১১টি পদের নিটবৃদ্ধি;
3. ডিসি পর্যায়ের ২টি পদের বৃদ্ধি;
4. এসি পর্যায়ের ৪টি পদের বৃদ্ধি।
সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে সুরক্ষারবোধ বাড়ানো, জাতীয় সচেতনতার বিকাশ ঘটানো প্রভৃতি উদ্দেশ্য নিয়ে ১৯৬৩ সালে সশস্ত্রসীমা বল গঠিত হয়। এটি ২০০১ সালে স্বরাষ্ট্র দপ্তরের আওতায় আসার পর সশস্ত্র সীমাবল-কে ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়। এছাড়া, বামপন্থীউগ্রপন্থা অধ্যুষিত অঞ্চলে উগ্রপন্থা প্রতিরোধে/অভিযানগত দায়িত্ব পালনেওজম্মু-কাশ্মীর ও অসমে একে কাজে লাগানো হয়। বর্তমানে বাহিনীতে ৭৩টি ব্যাটালিয়ান ৯৬,০৯৩জন কর্মরত আছেন।
PG/DM