Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সহযোগী পাঁচটি ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারতীয় স্টেট ব্যাঙ্কের সহযোগী পাঁচটি ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনও রকম বাধা রইল না। বুধবার স্টেট ব্যাঙ্ক অফ বিকানির অ্যান্ডজয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মাইশোর, স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে অধিগ্রহণের প্রস্তাবটি অনুমোদিত হ’লপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

একই সঙ্গেস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সহযোগী ব্যাঙ্ক) আইন, ১৯৫৯ এবং স্টেট ব্যাঙ্ক অফহায়দরাবাদ আইন, ১৯৫৬ বাতিল বলে ঘোষণা করার জন্য সংসদে একটি বিল আনার প্রস্তাবেওসম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

স্টেট ব্যাঙ্কঅফ ইন্ডিয়ার সঙ্গে অন্য পাঁচটি সহযোগী ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার ফলে প্রথম বছরে ১হাজার কোটি টাকার মতো সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। কারণ, ব্যাঙ্কগুলি একত্রেস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিচালন ও ব্যবস্থাপনার আওতায় চলে আসার ফলে একদিকে যেমনপ্রাতিষ্ঠানিক ব্যয় হ্রাস পাবে, অন্যদিকে তেমনই ব্যাঙ্কের সামগ্রিক কাজকর্ম ওপরিষেবার ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধি ঘটবে।

রাষ্ট্রায়ত্তব্যাঙ্কগুলিকে একে অপরের সাথে মিশিয়ে দেওয়ার ফলে সামগ্রিকভাবে ব্যাঙ্কিং ক্ষেত্রটিআরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সেই অর্থে মন্ত্রিসভার গতকালেরসিদ্ধান্ত দেশের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণপদক্ষেপ।

PG/SKD/SB