Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাংসদদের জন্য আবাসন ও টেলিফোন সুবিধাবিধি, সংসদীয় এলাকা ভাতা বিধি এবং অফিস ব্যয় ভাতা বিধি সংশোধনীর অনুমোদন কেন্দ্রীয়মন্ত্রীসভায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা সাংসদদের সম্পর্কিত তিনটি আইনকে সংশোধনীর অনুমোদন দিল| এই তিনটি আইনহচ্ছে, ১) দ্য হাউসিং এন্ড টেলিফোন ফ্যাসিলিটিস (মেম্বার্স অফ পার্লামেন্ট) রুলস,১৯৫৬, ২) দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট (কনস্টিটুয়েন্সি এলাউন্স) রুলস, ১৯৮৬, ৩)দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট (অফিস এক্সপেনস এলাউন্স) রুলস, ১৯৮৮|

এই সংশোধনীতে যেসব সুবিধার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে:

সাংসদদের আবাসে আসবাবপত্রের জন্য আর্থিক সীমা পঁচাত্তর হাজারটাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা| যা কার্যকর হবে পয়লা এপ্রিল ২০১৮ থেকে এবং তাপ্রতি পাঁচ বছর পর পর মূল্যবৃদ্ধি সূচকের ওপর ভিত্তি করে বৃদ্ধি পাবে|

২০০৬ সাল থেকে যে ইন্টারনেট পরিষেবার সংস্থান ছিল, তা ছিল মূলতল্যান্ডলাইনে কল বাদ দিয়ে এর বদলে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা| তাকে এখন দ্যহাউসিং এন্ড টেলিফোন ফ্যাসিলিটিস (মেম্বার্স অফ পার্লামেন্ট) রুলস, ১৯৫৬-এর মধ্যেঅন্তর্ভুক্ত করা হয়েছে| বর্তমানের ব্রডব্যান্ড পরিষেবা ছাড়াও চাইলে ওয়াই-ফাই জোনওকরা যেতে পারে|

সংসদীয়এলাকা ভাতাকে প্রতিমাসে ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে| যাপাঁচ বছর পর পর বৃদ্ধি পাবে| সাংসদদের অফিস ব্যয় ভাতাকে প্রতিমাসে ৪৫ হাজার টাকাথেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে| এটাও পাঁচ বছর পর পর বৃদ্ধি পাবে|

মন্ত্রিসভারএই সিদ্ধান্ত সাংসদদের বেতন ভাতা নিয়ে গঠিত কমিটিকে জানিয়ে দেওয়া হবে যাতে সংলিষ্টবিধি সংশোধন করা যায়| এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত রেকারিং ব্যয় হবে ৩৯,২২,৭২,৮০০ টাকাএবং নন-রেকারিং ব্যয় হবে ৬,৬৪,০৫,৪০০ টাকা|

A.D.