পিএমইন্ডিয়া
এ বছর ১১ জানুয়ারি নয়াদিল্লিতে স্বাক্ষরিত ইন্ডিয়ান কম্প্যুটার এমার্জেন্সিরেসপন্স টিম (সিইআরটি-ইন) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হোম ল্যান্ড সিকিউরিটিডিপার্টমেন্টের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কিত সহযোগিতা চুক্তির বিষয়টি বুধবারআলোচিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এদিনের বৈঠকে ঐ চুক্তির খুঁটিনাটিসম্পর্কে বিশদভাবে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। সংশ্লিষ্টচুক্তির আওতায় সাইবার নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও নিবিড় করেতোলার কথা বলা হয়েছে। এছাড়াও দু’দেশের আইন ও নিয়মনীতি অনুসরণ করে সাইবার নিরাপত্তাসম্পর্কিত তথ্য বিনিময়ের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এইসহযোগিতা চুক্তিতে।
মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
PG/SKD/SB