Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাফাইগিরি বৈঠক ও পুরস্কার বিতরণী, ২০১৫ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর লক্ষ্যে সবচেয়ে বড় অনুপ্রেরণা হলেন মহাত্মা গান্ধী স্বয়ং। গতকাল ইন্ডিয়া টু ডে গোষ্ঠী আয়োজিত সাফাইগিরি বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ২০১৫-তে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্যে গত এক বছরে বহু মানুষ তাঁদের অবদানের স্বাক্ষর রেখেছেন। এ বিষয়ে বৈদ্যুতিন প্রচার মাধ্যমের ইতিবাচক ভূমিকার সপ্রশংস উল্লেখ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছতা তথা পরিচ্ছন্নতা একটি অভ্যাস। একবার এই অভ্যাস রপ্ত করতে পারলে কোনও মানুষই অপরিচ্ছন্ন পরিবেশ বরাদাস্ত করতে পারে না। তিনি বলেন, ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে ভারতের নাগরিকরা খুবই সচেতন, কিন্তু সামাজিক স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে তাঁরা উদাসীন। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিস্থিতির কারণে ভারতে প্রত্যেক দিন গড়ে ১ হাজার শিশুর মৃত্যু ঘটে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘স্বচ্ছ ভারত অভিযান’কে শুধুমাত্র একটি সরকারি কর্মসূচি হিসেবে দেখলেই চলবে না, এটিকে করে তুলতে হবে প্রত্যেকের এবং সকলের কর্মসূচি। ১২৫ কোটি ভারতবাসী যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ভারত’কে পরিচ্ছন্ন করে গড়ে তোলা হবে, তা হলে তা সম্ভব হবে নিশ্চিত রূপেই।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের বিশেষ প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের এই কাজ অন্যান্য বহু মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। গত এক বছরে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ দেশের যুবসমাজ সহ অন্যান্য ব্যক্তি মানুষের প্রচেষ্টার কথাও প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন।

PG/SKD/SB