Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাফাই কর্মচারীদের জাতীয় কমিশনে একটি করে পদ উপাধ্যক্ষ এবং সদস্যের জন্য সৃষ্টির বিষয়টি অনুমোদন করল মন্ত্রিসভা


সাফাই কর্মচারীদের জাতীয় কমিশনে উপাধ্যক্ষ এবং সদস্যের একটি করে পদ সৃষ্টির বিষয়টির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত অনুমোদিত হবার ফলে, কমিশনের কাজকর্ম আরও জোরদার হবে এবং এই গোষ্ঠীর মানুষের কল্যাণ ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, সাফাই কর্মচারী ও মাথায় করে ময়লা বহনকারীদের কল্যাণ, তাদের প্রাপ্ত সুযোগ-সুবিধা প্রদান এবং পুনর্বাসনের জন্য এই কমিশন কাজ করে থাকে।

SSS/NS/