Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাফাই কর্মচারীদের জাতীয় কমিশনের কার্যকালের মেয়াদ বৃদ্ধি


সাফাই কর্মচারীদের জাতীয় কমিশনের কার্যকালের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হল। এই মর্মে একটি প্রস্তাব অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়। এ বছর ৩১ মার্চ জাতীয় কমিশনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় বিশেষভাবে উপকৃত হবে সাফাই কর্মচারী সহ শারীরিকভাবে ময়লা সাফাইয়ের কাজে নিযুক্ত কর্মীরা। তিন বছরের মেয়াদ বৃদ্ধির ফলে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ১৩ কোটি ৮ লক্ষ টাকা।

উল্লেখ্য, সাফাই কর্মচারীদের জাতীয় কমিশন প্রথম স্থাপিত হয়েছিল ১৯৯৩ সালে।

PG/SKD/DM/S