Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ০৭ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চমৎকার খেলেছে।

শ্রী মোদী বলেন, এই জয় আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে ফুটবল খেলতে উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চমৎকার খেলেছে। এটি আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে ফুটবল খেলতে উৎসাহিত করবে। দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভেচ্ছা।” 

 

 

SC/SB/AS