Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাবিত্রীবাঈ ফুলে এবং রানী ভেলু নাচিয়ারের জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য


নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৪ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাবিত্রীবাঈ ফুলে এবং রানী ভেলু নাচিয়ারের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। 
শ্রী মোদী বলেছেন, তাঁদের অনুকম্পা ও সাহসিকতা সমাজকে অনুপ্রাণিত করে এবং আমাদের দেশের প্রতি তাঁদের অবদান অমূল্য। 
প্রধানমন্ত্রী মন কি বাত থেকে কিছু উদ্ধৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে তিনি সাবিত্রীবাঈ ফুলে এবং রানী ভেলু নাচিয়ার সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সাবিত্রীবাঈ ফুলে এবং রানী ভেলু নাচিয়ারের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য। তাঁদের অনুকম্পা ও সাহসিকতা সমাজকে অনুপ্রাণিত করে। আমাদের দেশের প্রতি তাঁদের অবদান অমূল্য। সম্প্রতি #mannkibaat – এ আমরা তাঁদের শ্রদ্ধা জানিয়েছি”।

 

PG/SS/SB…