Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

“সারোগ্যাসি(নিয়ন্ত্রণ) বিল, ২০১৬” : সরকারিভাবে অনুমোদন লাভ করল কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে


 

প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে “সারোগ্যাসি(নিয়ন্ত্রণ) বিল, ২০১৬” আজ সরকারি অনুমোদন লাভ করল। এই বিলের আওতায় সারোগ্যাসি,অর্থাৎ অন্যের পক্ষে গর্ভধারণের বিষয়টির নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে একটি সারোগ্যাসিবোর্ড গঠন করা হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়েও এই ধরনের বোর্ড গঠনেরপ্রস্তাব করা হয়েছে।  

বিলটি আইনে পরিণতহলে অন্যের পক্ষে গর্ভধারণের বিষয়টির কার্যকর নিয়ন্ত্রণ ছাড়াও বাণিজ্যিক উদ্দেশ্যেএর অপব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা সম্ভব হবে। সংসদে বিলটি আইনে পরিণত হলে রাজ্যপর্যায়ে সারোগ্যাসি বোর্ড গঠিত হবে। কেন্দ্রীয় সরকারের এ সম্পর্কিত বিজ্ঞপ্তিপ্রকাশের তিন মাসের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়েও এ ধরনের বোর্ডগঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।   

  

PG/SKD/DM