পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ সার্বভৌমস্বর্ণ বন্ড (এসজিবি) প্রকল্পের নীতি-নির্দেশিকা সংশোধনের প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভারএই সিদ্ধান্তক্রমে সার্বভৌম স্বর্ণ বন্ড প্রকল্পে দুটি পরিবর্তন কার্যকর হবে।একদিকে যেমন এই প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রাপূরণে আর্থিক লেনদেন সম্ভব করে তুলতে প্রকল্পটিতে সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনাহয়েছে, অন্যদিকে তেমনই সোনা আমদানির ফলে দেশের অর্থনীতিতে যে বিশেষ চাপের সৃষ্টিহয় তা হ্রাস করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে, চলতি খাতের হিসাবে ঘাটতির পরিমাণওউল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে।
প্রকল্পেঅন্য পরিবর্তনটি হল, বিভিন্ন সুদের হারে সার্বভৌম স্বর্ণ বন্ড প্রকল্পটি চালু করতেঅর্থ মন্ত্রককে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে । বিভিন্নধরনের বিনিয়োগকারীদের উপযোগী করে সাজিয়ে তুলতে বলা হয়েছে এই প্রকল্পটিকে।
ব্যক্তিগতক্ষেত্রে এই স্বর্ণ বন্ড প্রকল্পে বিনিয়োগের মাত্রা একটি আর্থিক বছরে চারকিলোগ্রাম বৃদ্ধি করা হয়েছে। অবিভক্ত হিন্দু পরিবারগুলির ক্ষেত্রেও চার কিলোগ্রামকরে বিনিয়োগের মাত্রা কার্যকর হবে। অন্যদিকে, ট্রাস্ট বা ঐ ধরনের সংস্থাগুলিরক্ষেত্রে একটি আর্থিক বছরে বিনিয়োগের মাত্রা দাঁড়াবে ২০ কিলোগ্রামের মধ্যে।
সার্বভৌমস্বর্ণ বন্ড প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ মাত্রা স্থির করা হবে প্রতিটি আর্থিকবছরে। স্বর্ণ বন্ড প্রকল্প যাতে সহজেই ভাঙানো যায় সেজন্য বাজারমুখী বিশেষ উদ্যোগওগ্রহণ করা হবে। দেশের বাণিজ্যিক ব্যাঙ্ক সহ এমএমটিসি-র মতো কেন্দ্রীয় সরকারিসংস্থাগুলির মাধ্যমে এই বাজার নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে সরকার এজেন্টদেরকমিশনের মাত্রা বৃদ্ধির কথাও বিবেচনা করতে পারে।
PG/SKD/DM/